Sattokhobor News
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কা, সাবেক প্রধান শিক্ষক নিহত

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ মালিথা (৬৫) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের খয়েরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ মালিথা ওই এলাকার মৃত সাবান মালিথার ছেলে। তিনি খয়েরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে সাইকেলযোগে খয়েরপুর জামে মসজিদে যাচ্ছিলেন আব্দুল লতিফ মালিথা। এ সময় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সানিডেইলের স্নাতক শিক্ষার্থীরা পেলেন সার্টিফিকেট

1

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

2

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

3

চার কোটি টাকার সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থার নেই সুফল, ক্ষুদ্

4

হাসপাতালের কোয়ার্টারে মুরগির খামার, দুর্গন্ধে নাকাল রোগী-পথচ

5

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

6

কুমারখালী থেকে ওঠা সৌহার্দ পরিবহণের ৮ যাত্রীর পরিচয় মিলেছে

7

শিশু নিপীড়ন চেষ্টার অভিযোগ, মাদরাসা শিক্ষক কারাগারে

8

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবি

9

মেয়র পদে লড়তে চাকরি ছাড়লেন পৌরসভার স্টোরকিপার

10

বলাৎকারের অভিযোগ • মাদরাসার শিক্ষককে গণপিটুনি, উদ্ধারে গিয়ে

11

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের ! ৩ জন হাসপাতালে

12

কুষ্টিয়ায় টিটিসি’র শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে হুমক

13

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

14

ডেমরায় রাস্তা পারাপার সময় ট্যাংক লরির ধাক্কায় যুবক নিহত

15

তাসনিম জারার নির্বাচনি ইশতেহার ঘোষণা

16

সালমান শাহ: ইস্কাটন রোডের ফ্ল্যাটে কী হয়েছিল সেই শুক্রবারে

17

বিশ্বকাপ দুঃখ ভুলতে নতুন উদ্যোগ নিল বিসিবি

18

সীমান্তে পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে পাহারায়

19

গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল-গুলি-ম্যাগাজিন উদ

20