Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

 কুষ্টিয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ
কুষ্টিয়াঃ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুষ্টিয়ার বিচার বিভাগীয় কর্মচারীবৃন্দ।
রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীসহ সকল কর্মচারীরা।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, গত ০৬ ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক জাতীয় পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে আয়োজিত যমুনা অভিমুখে শান্তিপূর্ণ মিছিল কর্মসূচিতে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ডিএমপি কমিশনারের সরাসরি নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নগ্ন হামলা, হস্তক্ষেপ বলপ্রয়োগ করেছে।
উক্ত কর্মসূচিতে অংশগ্রহণকারী সরকারি কর্মচারীগণের উপর লাঠিচার্জ, রাবার বুলেট, টিয়ারশেল, জলকামান নিক্ষেপ অন্যান্য বলপ্রয়োগের ফলে প্রায় দুই শতাধিক কর্মচারী গুরুতর আহত হন, যাদের মধ্যে প্রায় শতাধিক কর্মচারী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে আমরা আহত সকল সহকর্মীর দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি উক্ত ঘটনার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।
আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করতে চায় যে, সকল সংগঠন সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ পর্যালোচনা এবং ভবিষ্যতে ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সমাবেশে বক্তারা উক্ত ঘটনার প্রতিবাদে এবং আহত সকল দপ্তরের সহকর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবে কর্মকর্তা কর্মচারীগণকে কালো ব্যাজ ধারণপূর্বক শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন এবং আহত সহকর্মীদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করার জন্য সকল সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানান।
সেই সাথে পে স্কেলের গেজেট দ্রুততা সময়ের মধ্যে প্রকাশ না করলে সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
সমাবেশে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রিয় সাংগাঠনিক সম্পাদক তারিক আহম্মেদ রিংকু, খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ফরিদ হোসেন, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ফজলুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।
পরবর্তীতে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ঘটনাস্থলে সেনা সদস্যের অনুরোধে বিক্ষোভ বন্ধ করেন সংগঠনের নেতাকর্মীরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খেলা দেখে ঘুম, সকালে ব্রাজিল সমর্থক যুবকের ঝুলন্ত মরদেহ

1

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হলেন আবদুর রব খা

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

প্রতিহিংসা নয়, নাগরিক অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হ

4

পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পু

5

ভেড়ামারায় কুকুরের কামড়ে একদিনে আহত ২২

6

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক জেলের লাশ উদ্ধার, নিখোঁজ আরও ৩

7

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

8

পাঠাও প্রতিষ্ঠাতা ফাহিমকে হত্যায় ৪০ বছরের কারাদণ্ড

9

গড়াই নদ ড্রেজিং প্রকল্পে হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪

10

মামলায় আসামি শিবিরের সাবেক জেলা সভাপতি ও জামায়াত কর্মী

11

দেশে ৪ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

সালমান শাহ: ইস্কাটন রোডের ফ্ল্যাটে কী হয়েছিল সেই শুক্রবারে

14

দৌলতপুরে পদ্মা নদীর পানি ধীরগতিতে বৃদ্ধি, ২৪ ঘণ্টায় বেড়েছে ১

15

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা

16

ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘো

17

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা, মামলা করতে আগ্রহী নয় পরিবার

18

সানিডেইলের স্নাতক শিক্ষার্থীরা পেলেন সার্টিফিকেট

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20