Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

তাসনিম জারার নির্বাচনি ইশতেহার ঘোষণা

গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও কোটা বাতিলসহ ছয় দফা ইশতেহার ঘোষণা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।


শনিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে এক সভায় তিনি এই নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।  

ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শেষে তাসনিম জারা বলেন, ‘ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব সেটা প্রমাণ করতে চাই। আমি শুরু থেকেই বলেছি নির্বাচনের আগে আমি কোটি কোটি টাকা খরচ করব না। লাখ লাখ পোস্টারে আমার শহর আমি নোংরা করব না। অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করে জনগণের দুর্ভোগের কারণ হব না। 

তিনি বলেন, ‘আমার বিশ্বাস লাখ লাখ পোস্টার কিংবা শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক এবং একটা আন্তরিক কথোপকথন। নতুন ধারার রাজনীতি যারা বিশ্বাস করেন, যারা আস্থা রাখেন তারা আপনাদের প্রিয়জন পাঁচজনের সঙ্গে কথা বলবেন। এলাকাবাসী যারা আছেন তারা বোঝাবেন যে নতুনভাবে রাজনীতি করা সম্ভব। আমরা বিশ্বাস করি, অর্থ পেশিশক্তির বাইরে গিয়ে যে রাজনীতি করা সম্ভব, নির্বাচনে জিতে আসা সম্ভব, সেটা আমরা ঢাকা-৯ থেকেই প্রমাণ করব। 

এ সময় তিনি গণভোটে ‘হ্যা’ ভোট দিতে সকলকে আহ্বান জানান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালা

1

ক্যানসারে আক্রান্ত ছেলের চিকিৎসা কীভাবে করাবেন, জানেন না দিন

2

ব্যবসায়ীর কাছে লাখ টাকার ‘ল্যাপটপ আবদার’ করে প্রত্যাহার ওসি

3

চেনা সহকর্মীরা অচেনা হয়ে গেলেন, শিল্পকলা থেকে বেরিয়ে জ্যোতিক

4

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

5

আসুন, পচা অতীত নিয়ে চর্চা না করে ঐক্যবদ্ধভাবে এগোনোর রূপরেখা

6

দুই বাসের সংঘর্ষে নিহত ২

7

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর মৃত্যু

8

কুষ্টিয়ায় পৃথক অভিযানে ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক উদ্ধার

9

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক জেলের লাশ উদ্ধার, নিখোঁজ আরও ৩

10

কুষ্টিয়ায় ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা

11

বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে ৬৬ কোটি টাকা লোকসান

12

কুষ্টিয়া সীমান্ত • নৌপথে ভারতে পাচারকালে ৯২৫০ কেজি সার উদ্ধা

13

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুর

14

কুমারখালীতে শ্রমিক দল নেতার এক্সক্যাভেটরে আগুন, বালু ব্যবসায়

15

লাখে ৫ হাজার, দলিলপ্রতি ২ ৩ হাজার! মিরপুর রেজিস্ট্রি অফিসে ট

16

বোরকা পরে চুরির অভিযোগ, ধরে ফেলে যুবককে রাতভর নির্যাতন

17

কুষ্টিয়া থেকে অপহৃত তিন শিশু ঢাকায় উদ্ধার, গ্রেফতার ২

18

কুষ্টিয়া ছেঁউড়িয়ায় একতারা-ডুগডুগির সুরে মুখরিত লালন দোলপূর্

19

কুষ্টিয়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

20