Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিনের মান-অভিমান ও দলীয় বহিষ্কারাদেশ কাটিয়ে আবারও বিএনপিতে ফিরেছেন রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরাফ উদ্দিন আযাদ সোহেল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রামগতি উপজেলার রামদয়াল এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী আশরাফ উদ্দিন নিজানের প্রতি সমর্থন জানান এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আবেগপ্লুত কণ্ঠে সোহেল চেয়ারম্যান বলেন, আমি বিএনপি পরিবারের মানুষ। দীর্ঘ সময় দলের বাইরে থাকলেও হৃদয়ে সবসময় জাতীয়তাবাদী আদর্শকে লালন করেছি। জীবনে কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হইনি। ধানের শীষের টানেই আজ আবার নিজ ঘরে ফিরে এসেছি। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি এখন থেকে রাজপথে থাকব।

দলীয় সূত্রে জানা যায়, স্থানীয় নেতাদের সঙ্গে মতবিরোধের জেরে সরাফ উদ্দিন আযাদ সোহেল দল থেকে ছিটকে পড়েন এবং লক্ষ্মীপুর জেলা বিএনপি কর্তৃক বহিষ্কৃত হন। এবারের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, যা স্থানীয় বিএনপিতে কিছুটা অস্বস্তি তৈরি করেছিল।

তবে গত রোববার রাতে লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মধ্যস্থতায় এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর)   আসনের প্রার্থী আশরাফ উদ্দিন নিজানের সঙ্গে সোহেল চেয়ারম্যানের দীর্ঘদিনের দূরত্বের অবসান ঘটে।

মূলত: সমঝোতার পর সোমবার রাতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরাফ উদ্দিন আযাদ সোহেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। এর ফলে তার বিএনপিতে ফেরার আনুষ্ঠানিক পথ সুগম হয়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সোহেল চেয়ারম্যানের মতো ত্যাগী ও জনপ্রিয় নেতার প্রত্যাবর্তনে রামগতি-কমলনগর এলাকায় বিএনপির অবস্থান আরও সুসংহত হলো। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ধানের শীষের বিজয় অর্জনে বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করবে।

সংবাদ সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন, যারা স্লোগানে স্লোগানে সোহেল চেয়ারম্যানের প্রত্যাবর্তনকে স্বাগত জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দৌলতপুরের পদ্মায় দর্শনার্থীদের ঢল

1

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

রাতে খেলা দেখে ঘুম, সকালে ব্রাজিল সমর্থক যুবকের ঝুলন্ত মরদেহ

4

কুষ্টিয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

5

বিএনপির অভিপ্রায়ে সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ

6

কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারা

7

সালমান শাহ: ইস্কাটন রোডের ফ্ল্যাটে কী হয়েছিল সেই শুক্রবারে

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর মৃত্যু

10

পদ্মায় নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

11

খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার

12

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

13

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

14

উল্লাপাড়ায় জাসদের ৩শ নেতাকর্মীর জামায়াতে যোগদান

15

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

18

কুষ্টিয়া "মো. রাফি আহনাফ খানে" ২য় স্থান হয়ে আন্তর্জাতিক মানে

19

যেভাবে খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী

20