Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যকেন্দ্রে দেরিতে আসেন চিকিৎসক-কর্মকর্তারা, বাড়ি যান তাড়াতাড়ি

তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠিত কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিতে মিলছে না নিয়মিত সেবা। অভিযোগ রয়েছে, সময় মতো স্বাস্থ্যকেন্দ্রে আসেন না কোনো চিকিৎসক-কর্মকর্তারা। আবার সময় শেষ হওয়ার আগের বাড়ি ফিরে যান তারা।

সোমবার (১৫ জুন) সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ১০টা পর্যন্ত কেন্দ্রটি তালাবদ্ধ ছিল। চিকিৎসক ও ফার্মাসিস্টের অনুপস্থিতিতে চিকিৎসা নিতে আসা রোগীদের ফিরে যেতে হয়েছে।

সকাল ১০টা ৪০ মিনিটের দিকে দরজার তালা খুলতে দেখা গেছে উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা (এসএসিএসও) শারমিন আক্তার। তবে তখনও কেন্দ্রে আসেননি ফার্মাসিস্ট নাসির উদ্দিন। জানা গেছে, সকাল ৮টার মধ্যে তাদের কেন্দ্রে উপস্থিত থাকার কথা।

স্থানীয়দের অভিযোগ, জনবল সংকটের পাশাপাশি দায়িত্বে অবহেলার কারণে দীর্ঘদিন ধরেই কার্যকর সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

তাদের অভিযোগ, চিকিৎসকরা সকাল ১০টা-১১টায় আসেন। আর ১২টা বাজলেই চলে যান। ঠিকঠাক ওষুধ দেন না। নোংরা আবর্জনায় ভরা কেন্দ্রটি। কোনো সেবা নেই হাসপাতালে। মানুষ এসে এসে ফিরে যায়। সেবা না দিয়েই মাস গেলেই বেতন তুলে নিচ্ছেন। কর্মকর্তাদের কোনো মাথা ব্যাথা নেই।

হাসপাতালটির খোলার পর বেলা সাড়ে ১১টার দিকে দেখা যায়, কেন্দ্রের ফার্মাসিস্টের কক্ষটি ময়লা, আবর্জনা ও নোংরায় ভরপুর। জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে চেয়ার, টেবিল ও রোগীর জন্য রাখা একটি বেঞ্চ। এসবের উপরে থালাবাসন, প্লাস্টিকের বোতল, ছেড়া পলিথিন ও নোংরা কাগজপত্রাদি। এছাড়াও আরও দুইটি কক্ষে একভাবে ময়লার স্তূপে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দা মসলেম উদ্দিন বলেন, ডাক্তার ঠিকমতো আসেন না। ফার্মাসিস্ট নাসির মাঝেমধ্যে এসে হাসপাতাল খুলে পথে পথে ময়লা কাগজ টোকান। সেগুলো আবার নিয়ে হাসপাতালের কক্ষে রেখে ময়লার ভাগাড় বানিয়েছেন।

ভাড়রা গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, নাসির হাসপাতালে না থেকেই বেতন তুলছেন। আর নারী ডাক্তার বেলা ১১টায় আসেন, দুপুর ১২টায় চলে যান। এসব দেখার কেউ নেই। সরকারের লাখ লাখ টাকা অপচয় হচ্ছে।

অভিযোগ অস্বীকার করে উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা শারমিন আক্তার বলেন, শারীরিকভাবে অসুস্থ হওয়ায় আজ একটু দেরি হয়েছে। তবে ফার্মাসিস্ট নিয়ে খুব যন্ত্রণায় আছি। ঠিকমতো আসেন না, থাকেন না। কক্ষগুলো ময়লার স্তূপে পরিণত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েও কাজ হচ্ছে না।

তিনি আরও বলেন, ফার্মাসিস্ট নাসির একজন মানসিক রোগী। বিষয়টি কর্মকর্তারা জানেন।

মানসিক রোগের কথা স্বীকার করে ফার্মাসিস্ট নাসির উদ্দিন বলেন, ৬০ হাজার টাকার বেশি বেতন তুলি। তিন মাস পর শনিবার (১৩ জুন) বাড়ি এসেছি। শরীর খারাপ। সেজন্য আজ যাইনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শামীমা আক্তার বলেন, জনবল সংকট ও ফার্মাসিস্ট অসুস্থ হওয়ায় চাপড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির অবস্থা খুবই নাজুক। ব্যাহত হচ্ছে সেবা। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

1

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে একটি অস্ত্র ও দুইটি হাতবোমাসহ যু

2

ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

3

সালমান শাহ: ইস্কাটন রোডের ফ্ল্যাটে কী হয়েছিল সেই শুক্রবারে

4

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদ

5

নাটোরে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ ও এমপি শফিকুলের আগ্নেয়াস্ত্

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

8

পর্যটনশিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ

9

কুষ্টিয়ার শামীম হত্যা : রাজশাহী থেকে রাজীব মিস্ত্রি গ্রেফতা

10

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

11

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

12

কুষ্টিয়ায় আবগারি পুলিশের বিরুদ্ধে মারধর ও মাদক লেনদেনের অভিয

13

কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কা, সাবেক প্রধান শিক্ষক নিহত

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ

16

রঙের বিষে নীল হচ্ছে গড়াই, স্বাস্থ্যঝুঁকিতে শ্রমিকরা

17

সাভারে জুলাই শহীদ পরিবার ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

18

‘কে এই হাসান’কে থামিয়ে অশ্বিন-জাদেজা ঝড়

19

ইবি শিক্ষিকা রুনার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

20