Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাভারে জুলাই শহীদ পরিবার ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি উল্লাস : 
বিএনপি নেতা ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী খোরশেদ আলমের পক্ষ থেকে জুলাই শহীদ পরিবার, এতিম ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিকেলে পৌর এলাকার ডগরমোড়ায় ৭নং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী ইউনুস খানের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডগরমোড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সাফওয়ানের বাবা আখতারুজ্জামান, শহীদ আব্দুল কাইয়ুমের পিতা মোহাম্মদ কফিল, সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম, বিএনপি নেতা মিজানুর রহমান, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাবু, কাউসার আহমেদ কাকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম বলেন, “জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৃথক হত্যা মামলায় আনিসুল, সালমান, দীপু মনি, পলক ও মোজাম্মেলক

1

লালনের আখড়াবাড়ির দানবাক্সে মিললো সাড়ে ৬ লাখ টাকা

2

বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করল হাজারও মানুষ

3

হোয়াটসঅ্যাপে মেটা এআই চ্যাটবটের কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বল

4

মেয়র পদে লড়তে চাকরি ছাড়লেন পৌরসভার স্টোরকিপার

5

কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না ৭ ডাকাতের

6

কুষ্টিয়ায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

7

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

10

তুরস্কের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা

11

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

12

কুষ্টিয়ায় ৩২ ঘন্টা পর পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

13

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

14

কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

15

ক্যানসারে আক্রান্ত ছেলের চিকিৎসা কীভাবে করাবেন, জানেন না দিন

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

18

টহলরত পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫

19

গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল-গুলি-ম্যাগাজিন উদ

20