Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক


কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাড়ে আট হাজার পিস নিষিদ্ধ ভারতীয় মাদক টাপেন্টাডল ট্যাবলেট সহ রবিউল ইসলাম (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারী) বেলা আনুমানিক আড়াইটার সময় কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘড়িয়া হাউজিং  সড়কের জাতীয় গৃহায়ন অফিসের সামনে থেকে তাকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম কুষ্টিয়া কুমারখালী থানাধীন চর চাপড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে।


বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বার  বিকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, কুষ্টিয়া মডেল থানার এসআই কাজী শামসুল আলম ও এএসআই মোঃ গোলাম কাওসার সহ সংঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনাকালে চৌড়হাস মোড়ে অবস্থান করছিলো। এ সময় গোপন একটি সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বিপুল পরিমান মাদক সহ একদল মাদক ব্যবসায়ী মাদক পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে মোল্লাতেঘড়িয়া হাউজিং  সড়কের জাতীয় গৃহায়ন অফিসের সামনে থেকে সন্দেহভাজন একজনকে আটক করে এবং দুইজন ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পরে আটককৃত রবিউল ইসলামের কাছে থাকা দুইটি ০২টি ঔষধের কাটুনের মধ্যে থেকে ৮ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ভারতীয় মাদক টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা।

কুষ্টিয়া মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বার জানান, আট হাজার পাচশত পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অভিযান পরিচালনার সময় আরো দুইজন পালিয়েছে৷ তাদেরকেও সনাক্ত করার চেষ্টা চলছে। আটককৃত আসামী সহ পলাতক আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটনশিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ

1

প্রশ্নপত্র ফাঁস গুজব: মিডিয়াকে ভেরিফাই ছাড়া খবর না ছড়ানোর আহ

2

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার ধার

3

৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করলো ‘গ্রামীণফোন একাডেমি

4

কুষ্টিয়ায় একতা ক্লিনিকে শিশুর মৃত্যু ঘটনায় ২ চিকিৎসক পুলি

5

জিমেইল অ্যাকাউন্টের জায়গা খালি করবেন যেভাবে

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

লাখ টাকা ও ল্যাপটপ চাওয়া খোকসা থানার সেই ওসির বিচারের দাবিত

8

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে পাম্পে তেল বিক্রি শুরু

9

কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

10

কুষ্টিয়ায় ৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে

11

ঢাকায় বিএনপির সমাবেশ আজ

12

কুষ্টিয়ায় বিলাসবহুল এডুকেয়ার আইডিয়াল স্কুলের আবাসিকে শিক্ষার

13

১২ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ

14

‘আমি শিক্ষামন্ত্রী, আমিই আপনাদের সরকার’

15

কুষ্টিয়া সীমান্তে আটকা সেই ১২ জনকে ফেরত নিলো বিএসএফ

16

কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি

17

বন্ধ হওয়া সেতুর টোল চালু করতে গিয়ে ছাত্র-জনতার বিক্ষোভের মুখ

18

কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাপেন্

19

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে বিদ্যালয় পুড়ে ছাই, ২০ লাখ টাকা ক্ষতি

20