কারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার...
সিনেমার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে ২০২৩ সালে ২৮টি ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য ৩০ জন শিল্পী ও কুশলীকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।