• 06:16:18 PM | Sunday, March 15, 2026
Bongosoft Ltd.

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী তরুণী নিহত


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Mar 2, 2026 ইং
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী তরুণী নিহত
ছবি: কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী তরুণী নিহত
Share:

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী তরুণী নিহত

 কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে সম্পা খাতুন (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী তরুণী নিহত হয়েছেন। আজ সকালে শহরের হরিশংকরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত সম্পা খাতুন ওই এলাকার মো. ফিরোজ আলীর মেয়ে।পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পা তার বাড়ির পাশে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সকালে খালার বাড়ির সামনে অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় ঢাকা অভিমুখে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কেটে তার মৃত্যু হয়। বাকপ্রতিবন্ধী হওয়ায় ট্রেনের শব্দ শুনতে না পারায় এমন দুর্ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সম্পা খাতুন নিহত হয়েছেন। ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।