• 02:41:35 PM | Sunday, May 3, 2026
Bongosoft Ltd.

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Apr 29, 2026 ইং
ছবির ক্যাপশন: নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
ছবি: নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
Share:

জামালপুরের ইসলামপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে শামীম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত শামীম মিয়া উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোংরাপাড়া এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে। তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে শামীম মিয়া শিবজাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশপাশে থাকা অন্য জেলেরা নদীতে একটি জাল ভাসতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে তার নিথর দেহ দেখতে পান। পরে তারা দ্রুত পরিবারকে খবর দেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।