• 06:17:38 PM | Sunday, March 15, 2026
Bongosoft Ltd.

ভেড়ামারায় ছাত্রদল নেতাসহ গুলিবিদ্ধ তিন


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ভেড়ামারায় ছাত্রদল নেতাসহ গুলিবিদ্ধ তিন
ছবি: ভেড়ামারায় ছাত্রদল নেতাসহ গুলিবিদ্ধ তিন
Share:

কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার দক্ষিণ রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত অন্যরা হলেন- কাচারীপাড়া এলাকার যুবদল সদস্য ফরিদ হোসেনের ছেলে জীবন হোসেন এবং একই এলাকার গোলাম কিবরিয়ার ছেলে ও ছাত্রদলের সদস্য কাইছার আহমেদ।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চঞ্চলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। 

আহত চঞ্চল জানান, বুধবার সন্ধ্যায় ইফতার শেষে বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে জাসদ নেতা ছাদু, ওসামা, মাটি ও নিতুলসহ কয়েকজন তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ করেন তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, গতকাল রাত আনুমানিক রাত ১০টার দিকে চঞ্চল (২৬) নামে এক যুবক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। তার মাথার পেছনে গুলি চামড়া ছুঁয়ে বেরিয়ে গেছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।