• 06:16:53 PM | Sunday, March 15, 2026
Bongosoft Ltd.

অন্তর্বর্তী সরকার ভারতের প্রধানমন্ত্রীকে আসার দাওয়াত দেয়নি: সৈয়দা রিজওয়ানা


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2026 ইং
ছবির ক্যাপশন:
Share:
ad728

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত দেওয়া হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। 

সৈয়দা রিজওয়ানা বলেছেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দেয়া হয়নি।  ভারতের কোনো মিডিয়া এটা বলে থাকলে তা সঠিক নয়।

তিনি আরও বলেন, শুধুমাত্র সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছে।

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি আসলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যাবে কি-না, তা ভেবে দেখা হবে বলে জানিয়েছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সৈয়দা রিজওয়ানা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আসলে এনসিপি যাবে কি-না এটা এনসিপি কেন বলেছে, সেটা তাদের বিষয়। এ নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলার নেই। কারণ সরকার ভারতের প্রধানমন্ত্রীকে আসার দাওয়াত দেয়নি।