• 01:52:15 PM | Thursday, June 18, 2026
Bongosoft Ltd.

কুমারখালী উপজেলা গণঅধিকারের ২৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
ছবির ক্যাপশন: কুমারখালী উপজেলা গণঅধিকারের ২৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন
ছবি: কুমারখালী উপজেলা গণঅধিকারের ২৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন
Share:

কুষ্টিয়া কুমারখালী উপজেলায় গণঅধিকার পরিষদের(জিওপি) ২৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (০৭ জুন) গণ অধিকারের পরিষদের কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাশেদুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকের স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কুমারখালী উপজেলার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হারুনুর রশিদকে ও সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শহিদুল ইসলাম বাচ্চু কে। আগামী এক বছরের জন্য এই কমিটির কার্যক্রম থাকবে বলেও উল্লেখ করা হয়েছে কমিটির প্যাডে।