Sattokhobor News
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

তৃণমূল ছেড়ে এবার বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ কোয়েল মল্লিককে।

৪ অক্টোবর রোববার দিল্লির বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজ্ঞপ্তি জারি করে তাঁর নাম ঘোষণা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস বাংলা’সহ বিভিন্ন গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয়েছিল এবং তিনি মার্চ মাসে সংসদ হিসেবে নির্বাচিত হন। তবে রাজ্যসভার কোনো অধিবেশনে যোগ দেওয়ার আগেই, গত ১৬ জুলাই তিনি সংসদ পদ থেকে ইস্তফা দেন। পরবর্তীতে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁর ছেড়ে যাওয়া এই আসনে আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিকবরাইককেও রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করেছিল বিজেপি। ঠিক একই কায়দায় কোয়েল মল্লিককেও তাঁরই ছেড়ে যাওয়া আসনে প্রার্থী করল গেরুয়া শিবির। বিধানসভার বর্তমান সমীকরণ ও দলীয় শক্তির নিরিখে এই আসনে তাঁর জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় কুকুরের কামড়ে একদিনে আহত ২২

1

‘কে এই হাসান’কে থামিয়ে অশ্বিন-জাদেজা ঝড়

2

কুষ্টিয়ায় পৃথক অভিযানে ৬ লাখ টাকার মাদক উদ্ধার

3

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

4

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক উদ্

5

ফোনালাপ ফাঁস, যেকোনো সময় দেশে ফিরবেন শেখ হাসিনা

6

খালেদা জিয়া আপসহীন রাজনীতির অনন্য দৃষ্টান্ত

7

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নাটোরে মহাসড়কে শ্রেণিকক্ষের বেঞ্চ

8

কুষ্টিয়ায় আবগারি পুলিশের বিরুদ্ধে মারধর ও মাদক লেনদেনের অভিয

9

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তাল

10

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬

11

কুষ্টিয়ায় কলেজ শিক্ষককে হাতুড়ি-রড দিয়ে পিটিয়ে জখম

12

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

13

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

14

কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের আসরে বিষ পানে প্রেমিকার মৃত্যু

15

অনিয়ম-নৈরাজ্য রোধে জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠনের দাবি

16

নিয়মিত ও মোবাইল কোর্ট মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

17

কুষ্টিয়ায় বোমাসহ চোরাকারবারি আটক, মালামাল উদ্ধার

18

দৌলতপুরে পদ্মা নদীর পানি ধীরগতিতে বৃদ্ধি, ২৪ ঘণ্টায় বেড়েছে ১

19

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

20