বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কুষ্টিয়া জেলা শাখার নতুন কমিটি ঘোষনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল
সত্য খবর ডেক্স ।। ফুয়াদ রেজা ফাহিমকে সভাপতি ও জিল্লুর রহমান জনিকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কুষ্টিয়া জেলা শাখার কমিটি ঘোষনা করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। রোববার সন্ধার পর কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্তর থেকে নবগঠিত কমিটির সভাপতি ফুয়াদ রেজা ফাহিম ও সাধারন সম্পাদক জিল্লুর রহমান জনির নেতৃতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাটার ফ্লাই মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এর আগে বিকেলে যুবদলের কমিটি ঘোষনা করা হলে যুবদলের নেতাকর্মীরা কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসে জড়ো হতে থাকে এবং যুবদলের নবগঠিত কমিটির সভাপতি ফুয়াদ রেজা ফাহিম ও সাধারন সম্পাদক জিল্লুর রহমান জনিকে ফুল দিয়ে বরণ করেন। এরপর তোকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
রোববার দুপুরে ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কুষ্টিয়া জেলা শাখার (আংশিক) কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় যুবদল।
কুষ্টিয়া।
মন্তব্য করুন