Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

টহলরত পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫

পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ফাঁড়ির ইনচার্জসহ (ওসি) ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক দেড়টায় কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় এ হামলা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি টহল দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশে পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন— ঈশ্বরদী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার বিষয়ে তিনি জানান, যেহেতু ঘটনাটি কুষ্টিয়া এলাকায়, সেহেতু মামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাতে পারবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিওর মাধ্যমে ছড়াচ্ছে স্বাস্থ্য

1

আমির হামজাকে শোকজ ‘কুষ্টিয়ার ডিসি হতে ২০-৩০ কোটি টাকা খরচ ক

2

পদ্মায় ডুবে যাওয়া বাসটি কুষ্টিয়া থেকে ছেড়েছিল, যাত্রী ছিল ৪০

3

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণ: চরমপন্থি দলের সদস্য ঢাকা

4

ভারত কি পারবে বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সাথে সম্পর্ক জোড়

5

কুষ্টিয়ায় ভ্যানের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

6

বিসিএসআইআরের চেয়ারম্যান হলেন সামিনা

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

9

বিএনপির অভিপ্রায়ে সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ

10

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

11

সাভারে জুলাই শহীদ পরিবার ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

12

যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রাখতে চা

13

চেয়ারম্যান পদ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

14

চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গে একদিনে সর্বোচ্চ ৫০ শিশু ভর্তি

15

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

16

কুষ্টিয়া হাটশ হরিপুরে ইউনিয়নে এক প্রতিবন্দী গৃহবধু ধর্ষনের

17

জামিন পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই এরফান

18

বিশ্বকাপ দুঃখ ভুলতে নতুন উদ্যোগ নিল বিসিবি

19

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান, অবৈধ ওষুধ-ভারতীয় পণ্য উদ্ধ

20