Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ বিদেশি চকলেট বাজি উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৭টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা মাঠে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কয়েকটি বস্তা তল্লাশি করে ভারতীয় ১৭ হাজার ২৫০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব চকলেট বাজির আনুমানিক মূল্য ৪ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত চকলেট বাজি যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক, বিস্ফোরক দ্রব্যসহ সব প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

ভেড়ামারায় কুকুরের কামড়ে একদিনে আহত ২২

2

দূর থেকে স্পর্শ করতে সহায়তা করবে নতুন যন্ত্র

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

কুষ্টিয়ায় মজুরি বাড়ানোর দাবিতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

5

এডিডিতে আক্রান্ত আলিয়া

6

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক জেলের লাশ উদ্ধার, নিখোঁজ আরও ৩

7

বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ

8

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নাটোরে মহাসড়কে শ্রেণিকক্ষের বেঞ্চ

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান

11

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

12

কুষ্টিয়া সীমান্তে আটকা সেই ১২ জনকে ফেরত নিলো বিএসএফ

13

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের কমিটি গঠন

14

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

তাসনিম জারার নির্বাচনি ইশতেহার ঘোষণা

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, ১৯ ঘণ্টা পর একজনের মর

19

কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের সনদ বিতরণ

20