Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের সনদ বিতরণ

কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের সনদ বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত রেইজ (REISE) প্রকল্পের আওতায় ৪০ জন প্রশিক্ষণার্থীর এক মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার (১২ মে) আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

কুষ্টিয়া টিটিসিতে আয়োজিত এ প্রশিক্ষণে “ইলেকট্রিক ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স” এবং “টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রত্যাগত অভিবাসীরা এক মাসব্যাপী হাতে-কলমে শিক্ষা গ্রহণ করেন।

সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সেন্টার, কুষ্টিয়ার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, কুষ্টিয়া টিটিসির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ কে এম মনিরুল ইসলাম, সিনিয়র ইন্সট্রাক্টর (অটোমোটিভ) সোহেল রানা, প্রবাসী কল্যাণ সেন্টার কুষ্টিয়ার কাউন্সিলার মোঃ রাজিব হোসেন এবং কুষ্টিয়া টিটিসির চিফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) আশরাফুল করিম পলাশ।

অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন। বক্তারা বলেন, কর্মসংস্থানমুখী এই ধরনের প্রশিক্ষণ প্রত্যাগত অভিবাসীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন আয়ের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর ও কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণপ্রাপ্তরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪

1

নিয়মিত ও মোবাইল কোর্ট মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

2

ফেসবুক কি সত্যিই পোস্টের রিচ কমিয়ে দেয়

3

পূর্ণসেবায় ভাঙল সাধুর হাট, খুশি লালন ভক্তরা

4

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

5

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত

6

গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, ১৯ ঘণ্টা পর একজনের মর

7

একুশে পদকজয়ী কবি ও গীতিকার আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

8

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮২৯

9

কুমারখালী উপজেলা গণঅধিকারের ২৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন

10

আইওএস ১৮ আনল অ্যাপল, নতুন যেসব সুবিধা পাওয়া যাবে

11

অনলাইনে লিখে মাসে ২ লাখ টাকা আয় করেন কলেজশিক্ষক মোস্তাফিজুর

12

তুরস্কের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা

13

জামিন পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই এরফান

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

ফোনালাপ ফাঁস, যেকোনো সময় দেশে ফিরবেন শেখ হাসিনা

16

দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে ‘মাংস সমিতি’

17

যেভাবে খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী

18

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

19

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

20