Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না। কেন্দ্র দখল যেন না হয় সেজন্য প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। এছাড়াও পুলিশের জন্য ২৫ হাজার ৭০০ বডি ক্যামেরা দিচ্ছি।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে ময়মনসিংহ নগরীর সিটি করপোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, আমরা ড্রোন ব্যবহার করছি, সুরক্ষা অ্যাপ ব্যবহার করছি। এরপরও এবার কেউ যদি কোনো রকম কিছু করতে যায় তাহলে সে ভাই হোক বা বোন হোক কেউ ছাড় পাবে না। তিন দিন, চার দিন বা ছয় মাসের জামিন নিয়ে এলেও সে ধরা খাবে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু অবৈধ অস্ত্র না, বৈধ অস্ত্রও বাইরে আছে, বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তার সবগুলো এখনো উদ্ধার হয়নি। এরপরও উদ্ধারের পরিমাণ বেড়েছে। আমি আশা করি নির্বাচন পিসফুল হবে। তিনি সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। তাদের এ প্রস্তুতি নিয়ে জাতিকে একটি ভালো এবং সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 

ঝিনাইগাতির ঘটনা খুবই দুঃখজনক জানিয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে- এটার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা নিচ্ছি। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। 

সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভাগের চার জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্ব কর্মকর্তাদের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের মামলার গ্রেফতার

1

মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ

4

কুষ্টিয়া "মো. রাফি আহনাফ খানে" ২য় স্থান হয়ে আন্তর্জাতিক মানে

5

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্স

6

বিএনপির যেসব প্রার্থীদের সুখবর দিলেন আদালত

7

টঙ্গীতে বাবা ও ছেলের হাত-পায়ের রগ কেটে হত্যা

8

ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

9

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

10

জাহাঙ্গীরনগরে শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন শিক্ষার

11

কুষ্টিয়ার বিত্তিপাড়ায় হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক

12

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

13

আসুন, পচা অতীত নিয়ে চর্চা না করে ঐক্যবদ্ধভাবে এগোনোর রূপরেখা

14

কুষ্টিয়ার কুমারখালীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

15

সালমান শাহ: ইস্কাটন রোডের ফ্ল্যাটে কী হয়েছিল সেই শুক্রবারে

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

বন্ধ হওয়া সেতুর টোল চালু করতে গিয়ে ছাত্র-জনতার বিক্ষোভের মুখ

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

অনিয়ম-নৈরাজ্য রোধে জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠনের দাবি

20