• 03:26:38 PM | Tuesday, May 5, 2026
Bongosoft Ltd.

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে একটি অস্ত্র ও দুইটি হাতবোমাসহ যুবক আটক


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Apr 27, 2026 ইং
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বিজিবির অভিযানে একটি অস্ত্র ও দুইটি হাতবোমাসহ যুবক আটক
ছবি: কুষ্টিয়ায় বিজিবির অভিযানে একটি অস্ত্র ও দুইটি হাতবোমাসহ যুবক আটক
Share:

কুষ্টিয়া,সোমবার ২৭ এপ্রিল:
কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান,দুইটি হাতবোমা ও একটি দেশীয় অস্ত্রসহ মঙ্গল মোল্লা নামে এক যুবককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

আটককৃত মঙ্গল মোল্লা দৌলতপুর উপজেলার ছলিমের চর এলাকার মোঃ মালেক মোল্লার ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ এপ্রিল) আনুমানিক রাত ১টা ৩০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী বিওপির ছলিম পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান,দুইটি হাতবোমা,একটি দেশীয় অস্ত্র (হাসুয়া) এবং একটি মোবাইল ফোনসহ মঙ্গল মোল্লাকে আটক করা হয়। পরবর্তীতে অস্ত্র ও হাতবোমাসহ তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক জানান,সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি,নিয়মিত টহল জোরদার এবং স্থানীয় জনগণের সহযোগিতার মাধ্যমে এসব অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।