• 02:43:44 PM | Sunday, May 3, 2026
Bongosoft Ltd.

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা 2


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
ছবির ক্যাপশন: কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু
ছবি: কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু
Share:



কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শনিবার, ভোররাতে তিনি মারা যান। নিহত ওই হাজতি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।

কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম জানিয়েছে,মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই মাস আগে তিনি কারাগারে আসেন। আজ ভোররাতে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কুষ্টিয়া