Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ দুঃখ ভুলতে নতুন উদ্যোগ নিল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ফলে দীর্ঘ সময় খেলার বাইরেই থাকতে হতো ক্রিকেটারদের। তবে সে শূন্যতা পূরণে বিসিবি নতুন এক টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন রোমাঞ্চ যোগ করতে শুরু হতে যাচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬। দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এই টুর্নামেন্ট শেষ হয়ে যাবে বিশ্বকাপের গ্রুপ পর্বের দুই ম্যাচ শেষ হওয়ার আগেই।

মোট তিনটি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা প্রাইজমানি ও ম্যাচ ফি নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে দলগুলো হলো- ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের অধিনায়ক হিসাবে থাকছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন দুর্বার একাদশকে। আকবর আলী অধিনায়কত্ব করবেন দুরন্ত একাদশের।

ধূমকেতু একাদশের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, তার সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের হেড কোচ মিজানুর রহমান বাবুল এবং সহকারী কোচ তুষার ইমরান। দুরন্ত একাদশের হেড কোচ হিসাবে থাকছেন হান্নান সরকার, সহকারী কোচের দায়িত্বে রাজিন সালেহ।

এই টুর্নামেন্টে নতুনভাবে যুক্ত করা হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার কনসেপ্ট, যা ম্যাচে কৌশলগত বৈচিত্র্য ও বাড়তি রোমাঞ্চ যোগ করবে বলে মনে করছে বিসিবি। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ ডে নির্ধারণ করা হয়েছে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি ফাইনাল। প্রতিদিন বিকেল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডে ২০০, ক্লাব হাউজে ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডে ১,০০০ টাকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

1

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হলেন আবদুর রব খা

2

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

3

৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ

4

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

5

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে একটি অস্ত্র ও দুইটি হাতবোমাসহ যু

6

জয়পুরহাটের কৃতি সন্তান জাহেদুল আলম হিটো প্রধানমন্ত্রীর রাজন

7

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

8

পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

9

ছুটির দিনে দৌলতপুরের পদ্মায় দর্শনার্থীদের ঢল

10

দূর থেকে স্পর্শ করতে সহায়তা করবে নতুন যন্ত্র

11

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

12

কুষ্টিয়ায় ৩২ ঘন্টা পর পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

13

কানায় কানায় পরিপূর্ণ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ

14

ভেড়ামারায় কুকুরের কামড়ে একদিনে আহত ২২

15

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী তরুণী নিহত

16

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

17

পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পু

18

কারা পেলেন জাতীয় কারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

19

‘আমি শিক্ষামন্ত্রী, আমিই আপনাদের সরকার’

20