Sattokhobor News
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া সীমান্তে ৪৩ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে ও মাদক জব্দ

কুষ্টিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৩ লাখ ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)–এর প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৬০০টি ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ করা হয়। সকাল সাড়ে সাতটার দিকে প্রাগপুর বাজারসংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়। জব্দ করা ডিসপ্লেগুলোর আনুমানিক মূল্য ৩৪ লাখ টাকা।

জব্দ করা ডিসপ্লের মধ্যে ২০০টি ‘ক্রাউন আল্ট্রা এলসিডি ডিসপ্লে ৫০০+’ এবং ৪০০টি ‘ক্রাউন স্মার্ট এলসিডি ডিসপ্লে ৫০০+’ রয়েছে। এসব পণ্য মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে বিজিবি।

এর আগে রোববার রাত আটটা ২০ মিনিটের দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রিফুজিপাড়া মাঠে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৩ হাজারটি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়।

এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৮ হাজার টাকা।

 

দুটি অভিযানে জব্দ করা পণ্য ও মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ৪৩ লাখ ৮ হাজার টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোকসায় ট্রাকচাপায় নছিমন চালকের মৃত্যু

1

এক বোন স্বাক্ষর না দিয়ে ব্ল্যাকমেল করছে

2

তারেক রহমানের উপহার পাওয়া সেই গফুর মল্লিকের বাড়িতে হামলা

3

কেন্টাকিতে আদালত ভবনের ভেতর বিচারককে গুলি করে হত্যা, শেরিফ গ

4

কুষ্টিয়াতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান

5

রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, সকালে গ্রেফতার ৩

6

টিআই সাজ্জাদের বিরুদ্ধে সোর্সের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ উ

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

9

কানায় কানায় পরিপূর্ণ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ

10

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬

11

কুষ্টিয়ায় পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা

12

বিএনপির যেসব প্রার্থীদের সুখবর দিলেন আদালত

13

কুষ্টিয়ার খোকসায় খাল খনন প্রকল্পে হামলা, বেঁধে রেখে দুই এক্স

14

মামলায় আসামি শিবিরের সাবেক জেলা সভাপতি ও জামায়াত কর্মী

15

অনিয়ম-নৈরাজ্য রোধে জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠনের দাবি

16

শিশু নিপীড়ন চেষ্টার অভিযোগ, মাদরাসা শিক্ষক কারাগারে

17

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

18

কুষ্টিয়া সীমান্তে ৪৩ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে ও মাদক জব্দ

19

বাড়ল রুপার দাম, ভরিতে কত?

20