Sattokhobor News
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের ! ৩ জন হাসপাতালে

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের ! ৩ জন হাসপাতালে

কুষ্টিয়া,১৭ সেপ্টেম্বর ২০২৬।। কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন  নিহত ও ৩ জন আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে  কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলায় ও কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দহকুলা কারিগর পাড়া  ও জোতপাড়ার তিনজন গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দহকুলা কারিগর পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. রওশন আলী (নুশু) মারা যান।
এ ঘটনায় আরও আহত হয়েছেন— একই গ্রামের মৃত হারেজ আলীর ছেলে সমেজ আলী এবং জোতপাড়ার মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুল জলিল। তারা বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। 
মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
 অপরদিকে, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আরোজ আলী বজ্রপাতে মারা গেছেন।  এছাড়াও কুষ্টিয়ায় বজ্রপাতে আরোও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪

1

ব্যবসায়ীর কাছে লাখ টাকার ‘ল্যাপটপ আবদার’ করে প্রত্যাহার ওসি

2

দেশে ৪ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে

3

এক বোন স্বাক্ষর না দিয়ে ব্ল্যাকমেল করছে

4

প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

5

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

6

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিওর মাধ্যমে ছড়াচ্ছে স্বাস্থ্য

7

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত

8

রায় হয়, কিন্তু অপেক্ষা ফুরায় না আবরারের পরিবারের

9

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

10

বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে ৬৬ কোটি টাকা লোকসান

11

কুষ্টিয়াতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মোবাইল কোর

12

কুষ্টিয়ায় ডিবির অভিযানে দুটি পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ দুই য

13

কুষ্টিয়া থেকে অপহৃত তিন শিশু ঢাকায় উদ্ধার, গ্রেফতার ২

14

জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

15

কুষ্টিয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

16

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছেন ১০ বছরের জুনায়েদ

17

দৌলতপুর সীমান্তে তিনটি ককটেলসহ এক ব্যক্তি আটক

18

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে যুগান্তরের বর্ষপূর্তি উদযাপন

19

কুষ্টিয়ায় ১৪ লাখ টাকার ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

20