Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আশাদুল (৩২) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

রোববার (৭ জুন) সকাল ১১টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের চরমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আশাদুল ওই এলাকার ফজলু সর্দারের ছেলে।

বর্তমানে অভিযুক্ত ও ভুক্তভোগী শিশু উভয়ই কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাবারের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে আশাদুল শিশুটিকে স্থানীয় একটি স্কুলের ভেতরে নিয়ে যান। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আশাদুলকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ও ভুক্তভোগীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ইকবাল হোসেন বলেন, শিশুটিকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা চলছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়কে হাসপাতালে ভর্তি করেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী

1

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ

2

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

3

কুষ্টিয়ায় প্রধান শিক্ষকের ভুয়া প্যাড সীল স্বাক্ষর জাল করে বি

4

আমির হামজাকে শোকজ ‘কুষ্টিয়ার ডিসি হতে ২০-৩০ কোটি টাকা খরচ ক

5

মেট্রােরেলে খুব সকালে যাত্রী কম, রাতে ভিড় থাকলেও চলাচল থেমে

6

তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত

7

টঙ্গীতে বাবা ও ছেলের হাত-পায়ের রগ কেটে হত্যা

8

কুষ্টিয়ায় বাস ও অটো মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

9

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

10

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

11

কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারা

12

কুষ্টিয়ায় ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু

13

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

14

ভেড়ামারায় ছাত্রদল নেতাসহ গুলিবিদ্ধ তিন

15

গড়াই নদে গোসলে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

16

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছেন ১০ বছরের জুনায়েদ

17

কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ারের বাড়িতে অভিযান, বাইরে বিক্ষোভ

18

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ মামলায় ৪ জনকে দণ্ড, ট্যাপেন্ট

19

দূর থেকে স্পর্শ করতে সহায়তা করবে নতুন যন্ত্র

20