Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

ফরিদপুর-৪ আসনের ফরিদপুরের ভাঙ্গায় নুর আলম মুন্সি (৪০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ফিডার সড়কে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত নুর আলম ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের ইলিয়াস মুন্সির পুত্র। তিনি আজিমনগর ইউনিয়নের জামায়াত ইসলামির সভাপতি।

এ বিষয় নুর আলম বলেন, আমি জামায়াত ইসলামি প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের নির্বাচনি হ্যান্ডবিল আনতে মালিগ্রাম অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে মোবাইল একটি কল আসে। মোটরসাইকেলটি পাশে দাঁড় করিয়ে কথা বলছিলাম। তখন হেলমেট পরা অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে আমার পাশে দাঁড়িয়ে আমার মাথায় কোপ দেয় এবং বলে তুই জামায়াত কাজ করিস না। তারা ২ জন হেলমেট পড়ার কারণে আমি চিনতে পারিনি। 

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি আব্দুল আলীম বলেন, হামলার ঘটনার কথা শুনেছি। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রঙের বিষে নীল হচ্ছে গড়াই, স্বাস্থ্যঝুঁকিতে শ্রমিকরা

1

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

2

জাহাঙ্গীরনগরে শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন শিক্ষার

3

ইবি শিক্ষিকা রুনার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

4

কুষ্টিয়া ছেঁউড়িয়ায় একতারা-ডুগডুগির সুরে মুখরিত লালন দোলপূর্

5

স্কুল থেকে ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধারের ঘটনায় ধর্ষণ মামলা

6

গভীর রাতে মন্দিরে ঢুকে তিন প্রতিমা ভাঙচুর

7

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

8

রেললাইন থেকে গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

9

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

10

হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

11

বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করল হাজারও মানুষ

12

কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির কর্মসূচি ঘিরে উত্তেজনা, ওসিসহ আহত

13

সীমান্তে পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে পাহারায়

14

কাবাডিতে হেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

15

ক্যানসারে আক্রান্ত ছেলের চিকিৎসা কীভাবে করাবেন, জানেন না দিন

16

কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না ৭ ডাকাতের

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

19

এক বোন স্বাক্ষর না দিয়ে ব্ল্যাকমেল করছে

20