• 02:35:04 PM | Sunday, May 3, 2026
Bongosoft Ltd.

ঢাবির শহীদুল্লাহ হলের পাশে মিললো যুবকের মরদেহ


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
ছবির ক্যাপশন: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ছবি: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
Share:

রোববার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।

মারা যাওয়া যুবকের নাম আলমগীর (২৭)। তবে তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বলেন, ‘আমরা খবর পেয়ে শহীদুল্লাহ হলের বিপরীত পাশের ফুটপাত থেকে একটি মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে এটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওই যুবকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। আশপাশে লোকের মুখে জানতে পেরেছি তিনি ভবঘুরে প্রকৃতির ও নেশাগ্রস্ত ছিলেন। আমাদের ধারণা অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা যাবে।’