Sattokhobor News
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বলাৎকারের অভিযোগ • মাদরাসার শিক্ষককে গণপিটুনি, উদ্ধারে গিয়ে ওসিসহ ৩ পুলিশ আহত

কুষ্টিয়ার দৌলতপুরে একাধিক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদরাসার শিক্ষককে উদ্ধারে গিয়ে বিক্ষুব্ধ জনতার হামলার শিকার হয়েছে পুলিশ। এতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের মালিথাপাড়া এলাকায় অবস্থিত মার্কাজুল মাদরাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম আশিকুল্লাহ (৪০)। তিনি যশোরের বাঘারপাড়া থানার জামদিয়া এলাকার মৃত কারি এনামুল্লাহর ছেলে। তিনি ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক ও মুহতামিম হিসেবে দায়িত্বরত ছিলেন।

জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার ও আটক করতে গিয়ে আহত হয়েছেন ওসি খালেদুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম ও কনস্টেবল আজম হোসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মার্কাজুল মাদরাসার হেফজ বিভাগে পড়ুয়া একাধিক ছাত্রকে বিভিন্ন সময় আশিকুল্লাহ যৌন নির্যাতন করে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী পরিবারের সদস্য ও বিক্ষুব্ধ এলাকাবাসী মাদরাসায় গিয়ে তাকে অবরুদ্ধ করে মারধর শুরু করেন।

ভুক্তভোগী এক শিক্ষার্থী অভিযোগ করে বলে, ‘মাদরাসার হুজুর বিভিন্ন সময়ে আমার ওপর নির্যাতন চালিয়েছে। উপায় না পেয়ে পরিবারকে জানাই। পরে পরিবারের লোকজন এসে মাদরাসায় হুজুরকে আটকে রাখে।’

ভুক্তভোগী আরেক শিক্ষার্থীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মৃত মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে ছেলেকে হাফেজ বানানোর উদ্দেশ্যে মাদরাসায় দিয়েছিলাম। অথচ সেখানে আমার ছেলে এমন পাশবিক নির্যাতনের শিকার হলো। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে খলিশাকুন্ডি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, ‘মাদরাসার ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাকে অবরুদ্ধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়।’

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেওয়ার সময় জনতার হামলায় আমিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছি। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় আনা হয়। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার ধার

1

খালেদা জিয়া আপসহীন রাজনীতির অনন্য দৃষ্টান্ত

2

কুষ্টিয়া সীমান্ত • নৌপথে ভারতে পাচারকালে ৯২৫০ কেজি সার উদ্ধা

3

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

4

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী মনোনীত হলেন তারেক রহমান

5

সানিডেইলের স্নাতক শিক্ষার্থীরা পেলেন সার্টিফিকেট

6

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের ! ৩ জন হাসপাতালে

7

কুষ্টিয়ায় ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু

8

শিশু নিপীড়ন চেষ্টার অভিযোগ, মাদরাসা শিক্ষক কারাগারে

9

শৈলকুপায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় ট্রাকচালক নিহত

10

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

গড়াই নদ ড্রেজিং প্রকল্পে হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪

13

বদলে যাওয়া ক্যাম্পাস

14

হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

15

চেয়ারম্যান পদ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে যুগান্তরের বর্ষপূর্তি উদযাপন

18

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

19

কুষ্টিয়াতে মাদকবিরোধী অভিযান

20