Sattokhobor News
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির কর্মসূচি ঘিরে উত্তেজনা, ওসিসহ আহত ২

কুষ্টিয়ার মিরপুরে জামায়াতে ইসলামী ও বিএনপির পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি ও ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামসহ অন্তত দুজন আহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার আটিগ্রাম আজুতলা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার একটি মসজিদে রাজনৈতিক আলোচনা করা হচ্ছে—এমন অভিযোগ তোলেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে আজুতলা বাজারে জামায়াত ও বিএনপির পক্ষ থেকে পৃথক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। একই স্থানে প্রায় একই সময়ে দুপক্ষ কর্মসূচি ঘোষণা করায় সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছিল। বিকেলে জামায়াতের নেতাকর্মীরা কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করার পর বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। এ সময় জামায়াতের কয়েকজন নেতার সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি ও ধাওয়ার ঘটনায় গড়ায়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম আহত হন। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের টহলও জোরদার করা হয়েছে।

 

ঘটনার বিষয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, হালকা লেগেছিল। প্রাথমিক চিকিৎসা নিয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশের টহলও জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬

1

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

2

কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের সনদ বিতরণ

3

পদ্মায় অবৈধ বালু উত্তোলন নিয়ে ব্যাপক গোলাগুলি

4

কানায় কানায় পরিপূর্ণ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ

5

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু‘পক্ষের সংঘর্ষে নিহত ১

6

সবাই চাইবে বিশ্বকাপ খেলতে, কিন্তু বিসিবি-সরকার যা বলবে করা উ

7

ঢাকায় বিএনপির সমাবেশ আজ

8

তাসনিম জারার নির্বাচনি ইশতেহার ঘোষণা

9

পদ্মায় নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

10

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত

11

অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে মৃত্যুর মিছিল: যাত্রী কল্যাণ

12

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

13

কুষ্টিয়ায় খড়ের নিচে যুবকের অর্ধগলিত মরদেহ, বন্ধুকে গ্রেফতার

14

দৌলতপুরে পদ্মার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ, সুপেয় পানির তীব্র

15

গ্যাস সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিলো তিতাস

16

কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪

17

দূর থেকে স্পর্শ করতে সহায়তা করবে নতুন যন্ত্র

18

কুষ্টিয়া সীমান্তে মদ-মোটরসাইকেলসহ তিন তরুণ আটক

19

বিএনপির যেসব প্রার্থীদের সুখবর দিলেন আদালত

20