প্রসঙ্গত, গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২ টা ৫০ মিনিটের দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকার বাঁধন বিড়ি কারখানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন কুষ্টিয়া রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

কুষ্টিয়ায় গভীর রাতে অবৈধ বিড়ি কারাখানায় অভিযান চালাতে গিয়ে বিড়ি কারখানার মালিকপক্ষের হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার সঙ্গে জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া ওই আসামির নাম মো. ওবায়দুজ্জামান জ্যাকি (৩২)। সে ভেড়ামারা উপজেলার দক্ষিণ ভবানীপুর অবৈধ বাঁধন বিড়ি কারখানা সংলগ্ন মৃত শহিদুল ইসলামের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার এসআই এস এম কামরুল ইসলাম জানান, হামলা এবং রাজস্ব কর্মকর্তাদের গাড়ি ভাঙচুরের ঘটনার সাথে মো. ওবায়দুজ্জামান জ্যাকি সরাসরি জড়িত।
তার সম্পৃক্ততার তথ্য প্রমাণ সংগ্রহ করার পর তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মামলা দায়েরের পরের দিন তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান জানান, এ সংক্রান্ত মামলা দায়েরের পর তথ্য প্রমাণ সংগ্রহকালে ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২ টা ৫০ মিনিটের দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকার বাঁধন বিড়ি কারখানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন কুষ্টিয়া রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
ভেড়ামারা থানাধীন দক্ষিণ ভবানীপুর সাকিনস্থ বাঁধন বিড়ি ফ্যাক্টরীর ১০০ গজ আগে পাকা রাস্তার উপর পৌছাইলে অজ্ঞাতনামা আসামীরা বেআইনী জনতাবদ্ধে মুখে গামছা বাধা অবস্থায় আমাদের গাড়ীর গতিরোধ করে সরকারি কাজে বাঁধা প্রদানের উদ্দেশ্যে ইট ও লাঠিসোটা দিয়ে গাড়ির উপর হামলা করে।
এ ঘটনায় অজ্ঞাতানামা ১০-১২ জনকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া-২ এর রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক ভূইয়া।