প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ
Feb 17, 2026 ইং
গ্যাস সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিলো তিতাস

এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস।
বার্তায় বলা হয়েছে, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণজনিত কারণে বন্ধ থাকায় এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাওয়ায় ১৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।
এ ঘটনায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Satto Khobor