
জনসভাকে ঘিরে সকাল থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে জনসমাগম বাড়তে থাকে এবং এরই মধ্যে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ভোর থেকে বিএনপি নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন। নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হন। সব মিছিলের গন্তব্য ছিল একই—আলিয়া মাদ্রাসা মাঠ।
এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর রাত ১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার বিরাহিমপুরে তার শ্বশুরবাড়িতে যান।
সেখানে আয়োজিত এক আবেগঘন নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। হাজারো মানুষের উপস্থিতিতে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন